বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩

পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জয়ের বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে অফিসিয়াল ফেইজবুক পেইজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র জয়। অনলাইন ডেস্ক একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পাকিস্তান সংসদে গৃহীত নিন্দা প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানের সব ধরনের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জয়ের সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে তার অফিসিয়াল ফেইজবুক পেইজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানিয়েছেন তিনি। এতে প্রধানমন্ত্রীপুত্র জয় বলেছেন, "কাদের মোল্লার মৃত্যুদন্ডের বিরুদ্ধে পাকিস্তান সংসদে গৃহীত নিন্দা প্রস্তাব আমাকে ক্ষুব্ধ করেছে। কাদের মোল্লাকে নির্দোষ দাবী করে ইমরান খানের দেয়া বক্তব্যেও আমি ক্ষুব্ধ।" পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসর জামায়াতে ইসলামী আমাদের ৩০ লক্ষ মানুষকে মাত্র ৯ মাসের যুদ্ধে নির্মমভাবে হত্যা করেছিলো- উল্লেখ করে তিনি বলেন, "তাদের বর্বরতা ছিলো কল্পনাতীত। এই জাতিটার এখনও সেই স্পর্ধা হয় যে, তারা শুধু এসব অস্বীকারই করে না উপরন্তু, তাদের "কসাই" এর বিচার সম্বন্ধে মিথ্যা বলে এবং সমালোচনা করে, যা বাঙালি হিসেবে আমাকে ভীষণভাবে ক্রুদ্ধ করেছে।" পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জয়ের জয়ের ফেইসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট। প্রধানমন্ত্রীপুত্র বলেছেন, "পাকিস্তান কখনোই স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মানুষগুলোর উপর তাদের বর্বর নির্যাতনের জন্য ক্ষমা চায়নি। তারা আল কায়দাকে বছরের পর বছর আশ্রয় দিয়েছে, সেই সাথে সমগ্র বিশ্বে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে ভরণপোষণ করেছে। তারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সবদেশে সন্ত্রাসী হামলা সম্পন্ন করেছে এবং তাতে মদদ যুগিয়েছে।" তিনি বলেছেন, "তাদের গ্রহনযোগ্যতার সম্পূর্ণ অভাব এবং দুষ্চরিত্রেরই বহিঃপ্রকাশ ঘটেছে পাকিস্তানের সংসদের এই প্রস্তাবে। ৪২ বছর আগে যে মাসে আমরা তাদের পরাজিত করেছিলাম সেই বিজয়ের মাসে তারা এসব করছে যা বিষয়টাকে আরও বেশি অপমানজনক করে তোলে।" সজীব ওয়াজেদ জয় বলেন, "আসনু আমরা সব পাকিস্তানি পন্য বর্জন করি এবং সবধরণের আমদানী বন্ধ করে দেই। বাংলাদেশে সমস্ত পাকিস্তানি পতাকাকে নামাতে বাধ্য করি।" পোস্টে তিনি সবাইকে পাকিস্তানি হাই কমিশন বরাবর পদযাত্রায় অংশ নিতে এবং সেখানে তাদের প্রতিবাদ জানাতে অনুরোধ জানিয়েছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, "আসুন আমরা অঙ্গিকার করি যে তাদের সমর্থক এবং সহযোগীদের চিরতরে নিশ্চিহ্ন করে দিবো। সশস্ত্র জামাতিদের অবস্থান আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের জানান। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।" তিনি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের বিরোধীদলের নেত্রীও এই ষড়যন্ত্রে যুক্ত যিনি বিগত নির্বাচনগুলোর আগে আইএসআইয়ের এজেন্টদের সাথে বৈঠক করেছেন এবং তাদের অর্থায়নে নির্বাচন পরিচালনা করেছেন। ধিক খালেদা জিয়াকে।" প্রধানমন্ত্রীপুত্র বলেন, "আসুন আমরা আবারও ১৯৭১ এর চেতনায় জাগ্রত হয়ে, সমস্বরে চিৎকার করে বলে উঠি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন