বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
আমেরিকান কূটনীতিকদের পরিচয়পত্র
ফেরত দেয়ার নির্দেশ দিল্লির
নতুন বার্তা ডেস্ক
নয়া দিল্লি: ভারতে নিযুক্ত সব আমেরিকান কূটনীতিকদের পরিচয়পত্র ফেরত দিতে বলেছে দিল্লি। আমেরিকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে গ্রেফতার এবং বিবস্ত্র করে তল্লাশির অভিযোগের পর এই নির্দেশ দিয়েছে নয়া দিল্লি।
এরআগে এই ঘটনার প্রতিবাদে ভারত সফররত আমেরিকান কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে এবং কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
দেবযানির বিরুদ্ধে অভিযোগ, তিনি ভিসা সংক্রান্ত আইন অমান্য করে গৃহপরিচারিকাকে আমেরিকা নিয়ে গেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দেবযানিকে গ্রেফতার করে আমেরিকান পুলিশ। বিবস্ত্র করে তল্লাশির পর মাদকসেবীদের সঙ্গে হাজত করতে বাধ্য করা হয় তাকে।
পরে দেবযানি জামিনে মুক্তি পান। সূত্র: পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।
নতুন বার্তা/এমএমএ/জবা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন