বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
আফগানিস্তানে হেলিকপ্টার ভূপাতিত: ৬ মার্কিন সেনা নিহত
* ফন্টের আকার ফন্ট সাইজ ছোট ফন্ট সাইজ ছোট ফন্টের আকার বাড়ান ফন্টের আকার বাড়ান
* প্রিন্ট
* Add new comment
ফাইল ছবি ফাইল ছবি
১৭ ডিসেম্বর (রেডিও তেহরান): আফগানিস্তানে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছিল।
আফগানিস্তানের জাবুল প্রদেশের ওই হেলিকপ্টার দুর্ঘটনার কোনো কারণ ন্যাটো জানায়নি। তবে তালেবান দাবি করেছে, তারা গুলি করে বিমানটি ভূপাতিত করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের ছয় সেনার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
ন্যাটো জোট মঙ্গলবার বিকেলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে দাবি করেছে, দুর্ঘটনাস্থলে কোনো ‘শত্রু ততপরতা’ ছিল না। যাবুল প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, প্রদেশের দূরবর্তী শাজাউ জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে এটি কি ন্যাটোর ঘোষিত দুর্ঘটনা নাকি আলাদা ঘটনা তা জানা যায়নি।#
রেডিও তেহরান/এমআই/১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন