বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩


ফাঁসি বন্ধের আহ্বান ইইউ পার্লামেন্টের 19 Dec, 2013 বাংলাদেশে অবিলম্বে ফাঁসি কার্যকর স্থগিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধিরা এ আহ্বান জানিয়েছেন। এতে তারা জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় দুঃখ প্রকাশ করেন। এ প্রতিনিধি দলের চেয়ারম্যান জাঁ ল্যামবার্ট। বুধবার কুয়েতের বার্তা সংস্থা কুনা এ খবর দিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের দায়ে সাত জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়েছে। এরই মধ্যে কার্যকর করা হয়েছে কাদের মোল্লার ফাঁসি। জাঁ ল্যামবার্ট বলেছেন, অন্য ফাঁসিগুলো অবিলম্বে স্থগিত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দোষী অন্য যাদের ফাঁসির রায় দেয়া হয়েছে তাদের সাজাকে শিথিল করার আহ্বান জানিয়েছেন তিনি। এতে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীনতার সময় বর্বরতার শিকার এবং এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সুবিচার দেয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে ৭ অভিযুক্তের মধ্যে ৬ জনের বিরুদ্ধে ফাঁসির রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ এশীয় প্রতিনিধিরা। তিনি বলেছেন, প্রথম ফাঁসির প্রতিক্রিয়ায় এরই মধ্যে আমরা দেখেছি অনেকগুলো বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এটা এমন এক সময়ে ঘটছে যখন বাংলাদেশ শান্ত থাকার কথা, যাতে আসন্ন নির্বাচনে নাগরিকরা তাদের পছন্দের পূর্ণাঙ্গ ও অবাধ মতের প্রকাশ ঘটাতে পারেন। উৎসঃ টাইমনিউজবিডি Share on facebook Share on email Share on print 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন