বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩

Wed, 18 Dec, 2013 06:07:49 PM শেভ করলে মোদিকে দারুণ হ্যান্ডসাম লাগবে: চিত্রাঙ্গদা নতুন বার্তা ডেস্ক মুম্বাই: ক্লিন শেভ করলে নরেন্দ্র মোদিকে দারুণ হ্যান্ডসাম লাগবে- এমনটাই মত বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের। বলিউডের ‘ব্ল্যাক বিউটি’র তালিকায় প্রথম সারিতে থাকা এ নায়িকা জানান, দাড়ি কাটলে ছেলেদের দারুণ দেখায়। নরেন্দ্র মোদীও যদি ‘ক্লিন সেভ’ হয়ে যান তাহলে ওনাকে আরো ভালো দেখাবে। ‘হাজারো খোয়াইশ অ্যায়সি’র নায়িকা এসেছিলেন এক সেফটি রেজার কোম্পানির প্রমোশনের কাজে। সেখানেই জানান, মোদী একবার ক্লিন সেভ হয়ে দেখতে পারেন। এর আগে মল্লিক শেরওয়াত জানান, ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন নরেন্দ্র মোদী। সূত্র: জিনিউজ। নতুন বার্তা/এমএমএ/আক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন