বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩

বিগ বস’ রিয়েলিটি শো’র আড়ালে যা হচ্ছে বিগ বসের এবারের সিজন শুরু হবার সাথে সাথে নানা বিতর্ক দেখা দিয়েছে। বিগ বসের রাতে ঘটা বিভিন্ন কাহিনী নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিগ বস হাউজের একটি ছবিতে দেখা যায় আরমান কোহলি ও তানিশা মুখার্জি রাতে বিছানায় একে অন্যকে চুমু খাচ্ছেন। ছবিটি ইন্টারনেটে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ছবিতে আসলে তারা দুজন নয় বরং গওহর খান ও কুশল টেন্ডনকে দেখা গেছে। ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর, ২০১৩’র বিগ বস ৭ এর অষ্টম দিনে। সেদিন গোপন ফুটেজের বিনিময়ে দেখা যায় গওহর ও কুশল একজন আরেকজনের হাত ধরে আছেন এবং কানে কানে কিছু বলছেন। ছবির ক্যাপশনে ভুল করে আরমান ও তানিশার নাম জুড়ে দেয়া হয়েছে। কিন্তু অনুসন্ধানে সঠিক তথ্য বের হয়ে আসে। মূলত রাতের নাইট ভিশন ক্যামেরায় ধরা পড়ে গোপন এই দৃশ্যটি। গওহর ও কুশল পাশাপাশি বিছানায় ছিলেন। দুজনে কথা বলছিলেন। কথার ফাঁকে কুশল গওহরের হাত ধরেন। সে তাকে একান্তে কিছু বলার জন্য কাছে টানেন। মনে হচ্ছিল কুশল গওহরের কানে কানে ফিসফিসিয়ে কিছু বলছিলো এবং গোপন ক্যামরায় ধরা পড়ে যান দুজনে। উল্লেখ্য, বিগ বস ৭ সিজন নিয়ে নাখোশ বলিউড অভিনেতা সালমান খানও যিনি এই রিয়েলিটি শো’টির উপস্থাপক। তাইতো রেগেমেগে পরবর্তী বিগ বসে নিজের অংশগ্রহণ বিষয়ে অসম্মতিও প্রকাশ করেন তিনি। -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন