মিরপুরে গৃহবধূ হত্যা; স্বামী আটক
১৯ ডিসেম্বর, ২০১৩ || ১৫:০১ মিনিট — 2 Comments
Murder Mirpurরাজধানীর মিরপুরে পূর্ব মনিপুরী পাড়ায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। সকালে শারমিন মোস্তফা পলির মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।
এ ঘটনায় পলির স্বামী মোরশেদ আলম শিবলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত পলির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য পলিকে নির্যাতন করতেন শিবলী। এরপর শেষ দেড় মাস পলি মগবাজারে তার বাবা মোস্তফা কামালের বাসায় ছিলেন। পরে গত ১৬ ডিসেম্বর পলিকে পারিবারিক অনুষ্ঠানের কথা বলে নিজের বাসায় নিয়ে যান শিবলী। সকালে পলির পরিবারকে স্বামী শিবলী জানান, পলি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন