সংবাদ >> ক্যাম্পাস
ইসলামী স্কুল; পরিবেশনা অশ্লীল
21 Dec, 2013
কোন নাইট ক্লাব ও টাকার দামে নিজের দেহ উপস্থানকারী কোন নাচের দল বা কোন ডিজে গার্ল নয় এরা। এদের সবাই দুবাইয়ের রাস-আল-খাইমা বাংলাদেশ ইসলামী স্কুল এন্ড কলেজের ছাত্রী। স্কুলের নামের আগে ইসলামী শব্দটি যুক্ত থাকলেও এদের পরিবেশনা দেখে বোঝার উপায় নেই এদের কেউই ইসলামী স্কুলের ছাত্রী। এমনকি কোন ব্যক্তিগত পার্টি অনুষ্ঠানের আয়োজনেও এরা দর্শক আনন্দ দিতে এমন কায়দায় নাচ পরিবেশন করছে তাও নয়; বিজয়ের মঞ্চেই হয়ে গেলো অশ্লীল এই নৃত্য পরিবেশন।
'সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী' গানের সাথে তাল মিলিয়ে মহান বিজয় উদযাপন মঞ্চে শুক্রবার রাতে অশ্লীল অঙ্গ-ভঙ্গির সাথে এ নৃত্য পরিবেশন করলো রাস-আল-খাইমা ইসলামী স্কুল এন্ড কলেজের ছাত্রীরা। দুবাই কনসু্যলেটের আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যায় এমন নৃত্য উপস্থিত দর্শকদের কিছু সময়ের জন্য ভাবিয়ে তোলে বিজয়ের মঞ্চে এ কোন ধরণের অশ্লীল আয়োজন; যা পরবাসে দেশের সুনাম ক্ষুন্ন করে! এমন পরিবেশনায় ক্ষুব্ধ অনেকেই আঙ্গুল তুলেছেন আয়োজকদের দিকে।
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন