ব্রুনাইয়ে কঠোর শরিয়া আইন চালুর ঘোষণা
কালের কণ্ঠ অনলাইন
22 oct 2013
শেয়ার - মন্তব্য (0) - প্রিন্ট
অঅ-অ+
ব্রুনাইয়ের সুলতান মঙ্গলবার দেশটিতে ধাপে ধাপে শরিয়া আইন চালুর ঘোষণা দিয়েছেন। এসব শরিয়া আইনে ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপ করে মারার বিষয়ও রয়েছে। বিষয়টিকে বিশ্লেষকরা ব্রুনাইয়ের রক্ষণশীলতার দিকে যাওয়ার সর্বশেষ ধাপ হিসেবে দেখছেন।
এক বক্তৃতায় ব্রুনাইয়ের সুলতান সুলতান হাসান আল বলকিয়াহ বলেন, বছরের পর বছর ধরে চলা শরিয়া আইনকে মঙ্গলবার সরকারিভাবে বিধিবদ্ধ করা হয়েছে। নতুন এ দণ্ডবিধি আগামী ৬ মাস থেকে পর্যায়ক্রমে কার্যকর হবে।
এতে ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপ করে মারার বিষয় ছাড়াও চুরির অপরাধে হাত কেটে ফেলাসহ ভ্রুণহত্যা কিংবা মদ্যপানের মতো অপরাধের জন্য বেত্রাঘাতের বিধান রাখা হয়েছে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম হাসান আল বলকিয়াহ (৬৭) বলেন, আল¬াহর অসীম করুণায় এ আইন কার্যকর হতে যাচ্ছে। আল্লাহর প্রতি আমাদের দায় শেষপর্যন্ত পূর্ণ হচ্ছে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিবেশী দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার তুলনায় ব্রুনাই অধিক রক্ষনশীল মুসলিম দেশ। বাসস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন