অধিকাংশ কংগ্রেস নেতাই সমকামী
17 Dec, 2013
অধিকাংশ কংগ্রেস নেতাদের সমকামী বলে কটাক্ষ করলেন ভারতের যোগগুরু বাবা রামদেব।
আজ মঙ্গলবার নয়াদিল্লিীর নিজ আস্তানায় তিনি মন্তব্য করেন, কংগ্রেস যেভাবে সংবিধানের ৩৭৭ ধারার বিরোধিতা করছে তা থেকে মনে হচ্ছে অধিকাংশ কংগ্রেস নেতারাই সমকামী। সমকামিতার তীব্র বিরোধিতা করে সংবিধানের ৩৭৭ ধারার সমর্থনে বার বার নিজের মত প্রকাশ করেছেন রামদেব। সুপ্রিম কোর্টের সমকামবিরোধী রায়কেও সমর্থন জানিয়েছেন তিনি। যদিও এই রায়ের বিরোধিতায় ভারতজুড়ে প্রতিবাদ চলছে। তবে বিজেপি সমকামিতার বিপক্ষেই দাঁড়িয়েছে।
অন্যদিকে আম আদমি পার্টির `ঝাঁটা` প্রতীককে ব্যঙ্গ করে আণ্ণা হাজারের সমর্থক রামদেব বলেন, সংসদে দু`তিন জন ঝাড়ুদার দরকার। তাই ওদের সংসদে যাওয়াটা জরুরি।
উল্লেখ্য, সম্প্রতি সমকামিতা নিয়ে ২০০৯ এর দিল্লি হাইকোর্টের রায়কে খারিজ করে সুপ্রিম কোর্ট জানায় ভারতে সমকামিতা অবৈধ। কারণ ৩৭৭ ধারা অনুযায়ী যে কোনও অপ্রাকৃতিক যৌন আচরণই অবৈধ। এরপরই সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেন কংগ্রসের বেশ কিছু নেতা।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁন্ধী ও সহ-সভাপতি রাহুল গাঁন্ধী সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দেন। যদিও বিজেপি ঠিক উল্টো পথে হেঁটে ৩৭৭ ধারা সমর্থন করে জানায় সমকামিতা ভারতীয় সংস্কৃতির বিরোধী। এমনই তরজার আবহে রামদেবের এই সংযোজন অতিরিক্ত মাত্রা জুড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনৈতিক মহলের মতে, ব্যক্তিগত মত প্রকাশ করে রামদেব নরেন্দ্র মোদী ও বিজেপিকেই সমর্থন করলেন। তবে রামদেবের এই বিবৃতির প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উৎসঃ রাইজিং বিডি
Share on facebook Share on email Share on print 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন