২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন
20 Dec, 2013
নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়েছে। আজ বিকেলে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
সভা শুরুর আগে ইসি সূত্র জানায়, ২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রায় দুই সপ্তাহের জন্য সেনা মোতায়েন হতে যাচ্ছে। অর্থাৎ ভোট গ্রহণের তিন দিন পর পর্যন্ত সেনা মোতায়েন থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বৈঠকে উপস্থিত আছেন। অন্যদিকে ডিসি (রিটার্নিং কর্মকর্তা) ও পুলিশ সুপার ছাড়া সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসারসহ বিজিবি, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, ডিজিএফআই, আনসার ও কোস্ট গার্ড- সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত আছেন।
উৎসঃ কালের কণ্ঠ
Share on facebook Share on email Share on print
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন