রবিবার, ৬ জুলাই, ২০১৪


সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা সাতক্ষীরা সংবাদদাতা ৭ জুলাই ২০১৪, সোমবার, ১১:৩০ সাতক্ষীরায় এক গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ১১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লাভলী বেগম (৪০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের স্ত্রী। মৃতের স্বজনরা জানান, আব্দুল হামিদ মাদারীপুরের একটি ইটভাটায় কাজ করেন। তার স্ত্রী লাভলী বেগমের সাথে একই গ্রামের সাত্তার ফকিরের ছেলে কুদ্দুস ফকিরের দীর্ঘ দিনের অবৈধ সম্পর্ক রয়েছে। রোববার রাত ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার মুখে কাপড় বেঁধে নিয়ে যায়। সোমবার সকাল সাতটার দিকে মাছিয়াড়া গ্রামের ডাঃ রতন করের আমবাগানে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসি পুলিশে খবর দেয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক জানান, গৃহবধূর ঘাড়ে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। পরকীয়া প্রেমের জের ধরে তাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এবার উত্তর প্রদেশে শিক্ষিকাকে ধর্ষণ প্রকাশ : ০৬ জুলাই, ২০১৪ ২০:০৭:১১ | আপডেট : ০৬ জুলাই, ২০১৪ ২০:১০:১০ ওই শিক্ষিকাকে ধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণ করেছে অভিযুক্তেরই দুই বন্ধু অনলাইন ডেস্ক ভারতের উত্তর প্রদেশে এবার এক শিক্ষিকাকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এবার উত্তর প্রদেশে শিক্ষিকাকে ধর্ষণ অভিযুক্ত তিন যুবক- এনডিটিভি আজ রোববার এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মুজাফফরনগর জেলার বালওয়াখেরি গ্রামে শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী ওই শিক্ষিকা। ওই শিক্ষিকাকে ধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণ করেছে অভিযুক্তেরই দুই বন্ধু। ওই শিক্ষিকা বলেন, 'মুহিত (ধর্ষক) আমার পেছন থেকে এসে আমার মুখ জাপটে ধরে। এতে আমি চিৎকার করতে পারছিলাম না। একপর্যায়ে সে আমাকে একটি খালি বাড়িতে নিয়ে যায়। এরপর ফোনে সে তার দুই বন্ধুকে ডেকে আনে।' 'মুহিত যখন আমাকে ধর্ষণ করে তার দুই বন্ধু তাদের মোবাইল ফোনে সে দৃশ্যের ভিডিওধারণ করে।' ঘটনা ফাঁস করলে ধর্ষণকারীরা তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও জানিয়েছেন ওই শিক্ষিকা। ধর্ষণের অভিযোগে ওই নারীর বাবা তিন কলেজছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর শনিবার রাতেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার দুই সপ্তাহ আগে মুজাফফরনগরে একটি আলোচিত গণধর্ষণেরর ঘটনা ঘটে। ২০ বছর বয়সী এক নারীকে আটজন মিলে ধর্ষণের পর তার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভারতের জাতীয় অপরাধ ব্যুরোর তথ্যানুযায়ী, গত বছরে উত্তর প্রদেশে নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটে ৩২ হাজার ৫৪৬টি, এর মধ্যে ৩ হাজার ৫০টিই ধর্ষণের।

উত্তর প্রদেশে শিক্ষিকাকে ছাত্রদের ধর্ষণ অনলাইন ডেস্ক | আপডেট: ২০:৪২, জুলাই ০৬, ২০১৪ ১ Like ১৪ ভারতের উত্তর প্রদেশে এবার ২৩ বছর বয়সী এক কলেজশিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হওয়া ওই নারী অভিযোগ করেছেন, একজন কলেজছাত্র তাঁকে অপহরণের পর ধর্ষণ করেছে। মোজাফ্ফরনগর জেলার বলওয়াখেরি গ্রামে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। ওই নারী বলেছেন, ওই ছাত্রের দুই সহযোগী ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও করেছে। এ ঘটনা কাউকে বললে ওই ভিডিও ফাঁস করে দেওয়া হবে বলে তারা হুমকি দিয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার এনডিটিভির খবরে বলা হয়, গতকাল ছাত্র পড়িয়ে বাড়ি ফিরছিলেন ওই শিক্ষিকা। তিনি বলেন, মোহিত নামের এক কলেজছাত্র পেছন থেকে এসে তাঁর মুখ চেপে ধরে। সে তাঁকে টেনে-হিঁচড়ে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। এ সময় সে তার দুই বন্ধুকে ফোন করে আসতে বলে। তারা এসে মোবাইলে ধর্ষণের দৃশ্য রেকর্ড করে। এরপর তাঁকে হুমকি দেওয়া হয়, বিষয়টি যেন তিনি কাউকে না জানান। ঘটনার পর গতকাল গভীর রাতে অভিযুক্ত তিন কলেজছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। মোজাফ্ফরনগরে দুই সপ্তাহ আগে ২০ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার হয়। ধর্ষণের দৃশ্য ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হোয়াটস অ্যাপে’ ছড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার, ৪ জুলাই, ২০১৪


অঢেল সম্পদ, ঘরে নেই বউ আপডেট: ০০:০৫, জুন ৩০, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like ২ ড্রিউ হিউসটন, এদুয়ার্দো সেভারিন, ইয়োশিকাজু তানাকা, আলবার্টটাকায় নাকি বাঘের দুধও মেলে! কিন্তু ভালোবাসা জোটে না। বিখ্যাত ফোর্বস সাময়িকীর কোটিপতিদের তালিকার দিকে তাকালে অন্তত তাই মনে হয়। তাঁরা প্রচুর অর্থবিত্তের মালিক। বিয়ের উপযুক্ত (!) হলেও তাঁদের কপালে এখনো বউ জোটেনি। খবর এনডিটিভির। ফোর্বস সাময়িকীটির সর্বশেষ তালিকায় স্থান পাওয়া বিশ্বের এক হাজার ৬৪৫ জন শীর্ষ ধনকুবেরের মধ্যে কখনোই বিয়ে করতে পারেননি অন্তত ৩ শতাংশ। তাঁদের মধ্যে ১০ জন শীর্ষ অবিবাহিত ধনীর তালিকা দিয়েছে সাময়িকীটি। তাঁদের সম্পদের পরিমাণ এখানে তুলে ধরা হলো। মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা ড্রিউ হিউসটনের বয়স ৩০। তিনি ড্রপবক্সের সহপ্রতিষ্ঠাতা ও সিইও। তাঁর সম্পদের পরিমাণ ১০২ কোটি মার্কিন ডলার। জার্মানির অভিজাত পরিবারের সদস্য আলবার্টের বয়স ৩০। ব্যবসা ও উত্তরাধিকার সূত্রে পাওয়া তাঁর সম্পদের পরিমাণ ১০৬ কোটি মার্কিন ডলার। ব্রাজিলের বংশোদ্ভূত এদুয়ার্দো সেভারিন (৩১) ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। মোট সম্পদের পরিমাণ ৪০১ কোটি মার্কিন ডলার। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিকুইট নেটওয়ার্কসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট পেরার বয়স ৩৫। তাঁর সম্পদ ২০৭ কোটি ডলার। ৩৭ বছর বয়সী জাপানের উদ্যোক্তা ইয়োশিকাজু তানাকা ‘গ্রি’ নামের একটি ইন্টারনেট ব্যবসা কোম্পানির প্রতিষ্ঠাতা। তাঁর সম্পদ ১০৬ কোটি মার্কিন ডলার। টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক দোরসির (৩৭) সম্পদ ২২০ কোটি মার্কিন ডলার। ইউক্রেনে জন্ম নেওয়া ৩৮ বছর বয়সী মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা ও কম্পিউটার প্রকৌশলী জান কোউমের সম্পদ ৬০৮ কোটি ডলার। তিনি হোয়াটস অ্যাপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও। মার্কিন উদ্যোক্তা জোনাথন ওরিংগার (৩৯) ‘শাটারস্টক’ নামের ফটোগ্রাফি সংস্থার সিইও। তাঁর সম্পদ ১৩৫ কোটি ডলার। ৩৭ বছর বয়সী মার্কিন বিনিয়োগকারী আলেজানদ্রো সান্তো ডোমিগো দাভিলার সম্পদের পরিমাণ ১১১ কোটি ডলার। যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিক নিকোলাস বার্গরুয়েন (৫২) একজন বিনিয়োগকারী। তাঁর সম্পদ ২০০ কোটি মার্কিন ডলার।

সাদ্দামকে উৎখাত জঙ্গি উত্থানের জন্য কিছুটা দায়ী আপডেট: ০০:০৬, জুন ২৫, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like ৪ টনি ব্লেয়ারইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতি বর্তমানে সুন্নি জঙ্গিদের উত্থানের পেছনে কিছুটা ভূমিকা রেখেছে৷ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গত সোমবার ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন৷ খবর দ্য ইনডিপেনডেন্টর৷ নিবন্ধটিতে ব্লেয়ার বলেন, ইরাকে ১১ বছর আগে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার ঘটনার জের ধরে বর্তমানে জঙ্গিদের উত্থান ঘটেছে৷ ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে তিনি বলেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন না চালালে এত দিনে হয়তো আরব বসন্তের জোয়ারে দেশটির জনগণ সাদ্দামের বিরুদ্ধে বিক্ষোভ করত৷ সাদ্দাম হয়তো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মতো বিক্ষোভ দমনের চেষ্টা করতেন৷ কিংবা মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মতো তাঁর পরিণতি হতো৷ যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৩ সালে যে সিদ্ধান্তই নেওয়া হয়ে হোক না কেন, আজ আমরা বড় ধরনের ঝুঁকি মোকাবিলা করছি৷ তবে আমি স্পষ্ট করে বলতে চাই, ইরাকে চলমান সংকট, ২০০৩ সালে নেওয়া সিদ্ধান্তের ফল নয়৷’

ব্রাজিলে নবাগত বাংলাদেশিরা মজেছে যৌনতায়; সেক্স ক্রাইমের শিকার জাহেদ আপডেট হয়েছে বাংলাদেশ সময়: July 4, 2014 তে 1:48 pm image_89078_0একই গার্লফ্রেন্ডকে নিয়ে দুই যুবকের দ্বন্দ্বে ব্রাজিলের শিল্পনগরী পারানায় প্রাণ হারিয়েছে বাংলাদেশি যুবক জাহেদ আহমেদ (২৮)। সুরতহাল রিপোর্টে গলাটিপে শ্বাসরোধে তাকে হত্যা করার কথা বলা হয়েছে। ২৮ জুন স্যাটারডে নাইটের কোনো এক সময় শহরের স্থানীয় একটি আবাসিক হোটেল কক্ষে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জাহেদকে। ঠাণ্ডা মাথার দুঃসাহসী খুনিরা তার মৃতদেহ রাতের অন্ধকারেই হোটেল থেকে বের করে ফেলে রাখে সিয়ানর্চে এলাকার পুলিশ স্টেশন লাগোয়া পরিত্যক্ত একটি বাড়িতে। পরদিন খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুরিকান্দি গ্রামের জাহেদের পারিবারিক সূত্রের বরাদ দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে সংবাদ প্রকাশিত হলেও অজ্ঞাত থেকে যায় হত্যার মোটিভ। বাণিজ্যিক রাজধানী সাও পাওলো থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরবর্তী পারানাতে যে পোলট্রি ইন্ডাস্ট্রিতে জাহেদ কাজ করতেন, সেখানকার একাধিক সূত্র গার্লফ্রেন্ড নিয়ে ভয়াবহ প্রতিহিংসার কথা বৃহস্পতিবার এই প্রতিবেদককে নিশ্চিত করেছে। নারীঘটিত আলামত পাবার বিষয় উল্লেখ করে ইতিমধ্যে স্থানীয় টিভিতে ফলাও করে সংবাদ প্রচারিত হয়েছে। গোয়েন্দা বিভাগের কর্মকর্তা উইলসন হেনরিক্স বলেন, পরিত্যক্ত স্থানটি থেকে বিবস্ত্র অবস্থায় নিহত জাহিদের লাশ তারা উদ্ধার করেছেন এবং মুখমণ্ডলসহ শরীরে কয়েকটি স্থানে লালচে দাগ ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন তারা পাননি। শ্বাসরোধেই তাকে হত্যা করা হয়েছে বলে মনে করছে পারানা পুলিশ। পরিত্যক্ত স্থানটি থেকে বড় একটি খালি লাগেজও উদ্ধার করা হয়। ব্রাজিলের আইন অনুযায়ী নিকট আত্মীয় ব্যতীত অন্য কারো কাছে মরদেহ হস্তান্তরের বিধান না থাকায় পারানার লন্দ্রিনা এলাকায় জানাজা পরবর্তী দাফন সম্পন্ন হয় জাহেদের। জোর পুলিশি তদন্ত চলছে, তবে প্যারাগুয়ের সীমান্তবর্তী অপরাধপ্রবণ এই অঞ্চলটিতে হরহামেশা খুনখারাবি লেগে থাকার পরিণতিতে সময়ের ব্যবধানে চাপা পড়ে যাবে দুঃখজনক এই হত্যা, এমনটাই জানিয়েছেন স্থানীয় অধিবাসীদের কয়েকজন। কিছুদিন আগে এই পারানাতেই মারিঙ্গা এলাকায় খুন হন আরেক বাংলাদেশি। আগেকার ওই হত্যার সঙ্গে জাহেদ খুন হবার কোনো যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখছে পারানার গোয়েন্দা বিভাগ। এদিকে শনিবার রাতে জাহেদ খুন হবার দুই দিনের মাথায় ৩০ জুন পারানাতেই গুলিবিদ্ধ হয়েছেন সিলেটেরই গোলাপগঞ্জের সুহেল আহমেদ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, পারানার অন্তর্ভুক্ত লন্দ্রিনা থেকে ২৪ কিলোমিটার দূরে রোলান্দিয়া এলাকার সান ফেরনান্দোতে সোমবার রাত নয়টার দিকে মাথায় গুলি লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গুরুতর আহত অবস্থায় সুহেলকে উদ্ধার করে সান রাফায়েল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। জাহেদ খুন হবার পর ঢাকার জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদে বলা হয়, জীবিকার সন্ধানের পাশাপাশি এক বান্ধবীর ডাকে ব্রাজিল যান জাহেদ। বান্ধবীর ডাকে বা আমন্ত্রণে সিলেট থেকে পারানা গমন করার বিষয়টি বাস্তবতার নিরিখে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে ব্যাপক অনুসন্ধানে। ১০ লাখ টাকা খরচায় জাহেদের ব্রাজিল আসার বিষয়টি সত্য হলেও আদ্যোপান্ত অনুসন্ধানে বেরিয়ে এসেছে অপরাপর বাংলাদেশিদের অনেক অনেক অজানা তথ্য। জীবিকার সন্ধানে জাহেদের মতো আরো হাজার চারেক বাংলা মায়ের সন্তান আজ ব্রাজিলে। তাদের প্রায় সবাইকেই আট-১০ লাখ এমনকি ক্ষেত্রবিশেষে ১২-১৪ লাখ টাকাও পরিশোধ করতে হয়েছে দালালদের, দেশ থেকে দেশে সীমান্ত পাড়ি দিতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। ব্রাজিলে বসবাসরত বাংলাদেশিদের অর্ধেকের বেশিই নবাগত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, পতিতাবৃত্তি যেদেশে শতভাগ বৈধ এমন এক ভূখণ্ডে তথা আজকের দুনিয়ার সবচাইতে ‘সেক্স ফ্রি কান্ট্রি’ ব্রাজিলের মাটিতে পা দেবার অল্প দিনের মধ্যেই নবাগত বাংলাদেশিদের একটা বিশাল অংশই আত্মহারা হয়েছেন অবাধ যৌনতায়। পারিবারিক বা ধর্মীয় মূল্যবোধ ধুলোয় মিশিয়ে ব্রাজিল প্রবাসী বাংলাদেশিদের অনেকের কাছেই সেক্স এখন সিগ্রেট-বিয়ারের চাইতেও সহজসাধ্য-সহজলভ্য। যত্রতত্র যখন তখন যে কাউকে যেকোনো কন্ডিশনে অভ্যস্ত হয়ে পড়েছে তারা পারানা, পোর্তো আলেগ্রো, সাও পাওলোসহ ব্রাজিলের বিভিন্ন শহরে। সমীক্ষায় দেখা গেছে, নবাগত বাংলাদেশিদের প্রতি ১০ জনের মধ্যে সাত-আটজনই এখন ওই পথে হাঁটছেন সাম্বা নৃত্যের দেশে। কোথাও কোথাও ‘আউট অব ক্লাস’ হয়ে পড়ছেন অনেকে। বহু ঘটন-অঘটনের মাঝে পোর্তো আলেগ্রোর একটি ঘটনা এখন বাংলাদেশিদেরই মুখে মুখে। মেস করে একই বাসায় থাকেন এমন বাংলাদেশি ব্যাচেলরদের একটি গ্রুপ রাস্তা থেকে একজনকে চুক্তি করে বাসায় নিয়ে আসার পর বুঝতে পারে ওই সুন্দরী আসলে হিজড়া সম্প্রদায়ের। দেশটিতে বাংলাদেশির সংখ্যা বাড়ার সুবাদে একদিকে যেমন দিনকে দিন বাড়ছে যৌনতার সাগরে গা ভাসিয়ে দেবার প্রবণতা, পাশাপাশি সময়ে সময়ে ঘটে যাওয়া সব কিছুই কমিউনিটিতে প্রকাশও হয়ে যাচ্ছে দ্রুত। উদ্বেগের বিষয়, কোনো রকম বাছ বিচার ছাড়াই ফ্রি সেক্সে মিশে গিয়ে দেশটির বাংলাদেশিরা আজ জড়িয়ে পড়ছে রকমারি সব সেক্স ক্রাইমে। এর সঙ্গে ধীরে ধীরে যোগ হতে শুরু করেছে মাদক সংক্রান্ত আরো ভয়াবহ বিষয়াদি। নৈতিকতায় ধস নামা বাংলাদেশি একটি বড় জনগোষ্ঠির উল্লেখযোগ্য অংশ আবার বিভিন্ন শহরে ইদানিং লিপ্ত হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে কামড়াকামড়িতে। একই মেয়েকে নিয়ে বাংলাদেশিদের টানাহেচড়াটি অবশ্য ঘটছে ভিনদেশি যুবকদের সঙ্গে। ইউরোপিয়ানদের তুলনায় অনেক সহজ সরল মনের সাদাসিধে ব্রাজিলিয়ান মেয়েরা কখনো কখনো ভিনদেশী যুবকদের প্রতারণারও শিকার হচ্ছে। ইউনিক গার্লফ্রেন্ডের ওপর কর্তৃত্ব জাহির করার দৌড়ে একে অপরকে রক্তচক্ষু দেখিয়ে শাসানো ব্রাজিলে নিত্য নৈমিত্তিক ব্যাপার। বাংলাদেশিরা জড়িত ছিলেন বিগত দিনে এমন বেশ কিছু অঘটন ঘটতে গিয়ে অল্পের জন্য রক্ষা হলেও পারানায় এ যাত্রায় সেই সেক্স ক্রাইমেরই বলি হয়ে গেলেন জাহেদ আহমেদ। স্বপ্ন নিয়ে সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে আসা সদা হাসিখুশি প্রাণচঞ্চল যুবক জাহেদের পরিণতি যাতে আর কারো না হয় বিদেশ বিভুঁইয়ে, এমন আশাবাদ জাহেদের কর্মস্থলের লোকজনেরই। নতুন বার্তা

সোনারগাঁওয়ে গৃহবধূকে জবাই করে হত্যা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় হালিমা আক্তার (১৮) নামের এক গৃহবধূকে তার স্বামী সুজন মিয়া (২১) জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের ছোট অর্জুনদি লিচু বাগান থেকে হালিমার জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার শাশুড়ি ও ননদকে আটক করা হয়েছে। এ ঘটনার পর থেকে সুজন পলাতক রয়েছে। তিনি উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার সামছুল হকের ছেলে। অন্যদিকে নিহত হালিমা আকতার উপজেলার বারদী ইউনিয়নের সেনপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।পরিবারের বরাত দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ২০১০ সালে প্রেমের সূত্র ধরে হালিমাকে তুলে নিয়ে বিয়ে করে সুজন। এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলায় সুজন ও তার চাচা তাইয়েন মেম্বারকেও আসামি করা হয়। ওই সময়ে সুজনের সঙ্গে হালিমার বিবাহ বিচ্ছেদ ঘটে। অপহরণ মামলায় সুজন ৫ মাস কারাভোগ শেষে আবারো হালিমাকে দ্বিতীয় দফায় বিয়ে করেন। এ বিয়ের পর থেকেই প্রতিনিয়ত হালিমাকে মারধর করতো সুজন। এর এক পর্যায়ে বাবার বাড়িতে চলে যান হালিমা। বৃহস্পতিবার সকালে হালিমাকে তার বাবার বাড়ি থেকে ডেকে আনে সুজন। বিকেল ৫টার পর থেকেই হালিমার মোবাইল নাম্বার বন্ধ থাকে। পরে শুক্রবার সকালে মোগড়াপাড়া ইউনিয়নের অর্জুনদি লিচু বাগান থেকে পুলিশ হালিমার গলাকাটা লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের সঙ্গে সুজন সম্পৃক্ত।ওসি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সুজনের মা ও বোনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। - See more at: http://www.dailyinqilab.com/2014/07/04/190143.php#sthash.xMLgtBCt.AVX1hYAx.dpuf