সোমবার, ১৬ জুন, ২০১৪


গণধর্ষণের পর উলঙ্গ স্ত্রীকে গোটা গ্রাম ঘোরাল স্বামী Sun, 15 Jun, 2014 08:50 AM
আন্তর্জাতিক ডেস্ক, বাংলামেইল২৪ডটকম ঢাকা: ভারতে এক ভয়াবহ গণধর্ষণের ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে। ঘটনার দিন দেশটির উত্তর প্রদেশ রাজ্যের ভিলাই বোরখিদা গ্রামে দশ পুরুষের মিলে এক উপজাতি নারীকে গণধর্ষণ করেন। ধর্ষকদের মধ্যে ওই নারীর নিজের স্বামীও ছিলেন। তারা কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হননি, ওই নারীকে প্রস্রাব খেতেও বাধ্য করেন। এরপর বিবস্ত্র অবস্থায় তাকে গোটা গ্রামে ঘোরান হয়। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এনডিটিভি জানায়, গত কয়েক মাস আগে জমি সংক্রান্ত এক বিরোধে জড়িয়ে পড়েছিলেন ওই দম্পতি। তখন স্বামী একটি কুড়াল দিয়ে স্ত্রীকে আঘাত করেছিলেন। এ ঘটনায় স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই নারী। এরপর দশ বছরের পুত্রসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে মামলা নিষ্পত্তির নাম করে স্ত্রীকে নিজ গ্রামে ডেকে পাঠান তার স্বামী। স্বামীর ডাকে সাড়া দিয়ে ছেলেকে নিয়ে শ্বশুড়বাড়িতে যান স্ত্রী। তখন পূর্ব পরিকল্পনা মতোই স্বামী ও তার নয় সঙ্গী মিলে ওই নারীর হাত পা বেঁধে তাকে ভাড়ার ঘরে ফেলে রাখেন। এরপর সবাই মিলে তাকে গণধর্ষণ করেন। নির্যাতনের এক পর্যায়ে পানির জন্য কাতর মিনতি জানাতে থাকেন নারীটি। তখন নির্যতনকারীদের একজন তার সামনেই প্রস্রাব করে তাকে তা পান করতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়। এরপর প্রায় উলঙ্গ অবস্থায় তাকে গোটা গ্রামে ঘোরান হয়। ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার তার স্বজনরা এসে তাকে ভাড়ারঘর থেকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এ গণধর্ষণ ও নির্যাতনের ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ১০ জনকেই আটক করেছে পুলিশ। এ প্রসঙ্গে ভিলাই বোরখেদি থানার এক পুলিশ কর্মকর্তা জানান,‘ ওই নারীর দেয়া জবানবন্দি অনুযায়ী তিনি গণধর্ষণের শিকার হয়েছিলেন এবং তিন দিন ধরে স্বামীগৃহে বন্দি ছিলেন। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি।’ তবে তার স্বামীটি এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন,‘আমি কেবল তাকে একটি চড় মেরেছি এবং লাঠি দিয়ে কয়েকটি বাড়ি দিয়েছিলাম।’ উল্লেখ্য,সাম্প্রতিক সময়ে ভারতে যে কটি ধর্ষণের ঘটনা ঘটেছে তার মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে এনডিটিভি। বাংলামেইল২৪ডটকম/ মাআ

বিশ্বকাপ বিতর্কে পুনম পান্ডে আপডেট হয়েছে বাংলাদেশ সময়: June 15, 2014 তে 1:07 pm
punom pande ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছেন বলিউডের বিতর্কিত নায়িকা পুনম পান্ডে। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে বিশ্বকাপ উপলক্ষে একটি ছবি প্রকাশ করেছেন। আর তা থেকেই নতুন বিতর্কের শুরু হয়েছে। টুইটারে প্রকাশিত ছবিটিতে দেখা যায়, পুনম পান্ডে বিকিনি পরিহিত অবস্থায় পোজ দিয়েছেন। ছবিটির ওপরে লেখা ছিলো, ‘ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪-ডোন্ট মিস দ্য ফুটবল ফ্রম টু ডে’। বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত এই ছবিটি নিয়ে এরই মধ্যে বলিউডে তোলপাড় শুরু হয়েছে। পুনমের ভক্তদের অনেকেই আশা করছেন এবারের বিশ্বকাপে পুনম পান্ডের পছন্দের দল শিরোপা জিতলে তিনি নগ্নও হতে পারেন। কারণ ২০১১ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ভারতের ঘরে আসলে নগ্ন হবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ভারত শিরোপা জিতলেও, কথা রাখেননি পুনম। উল্লেখ্য, ‘ব্রাজিল বিশ্বকাপ ফুটবল২০১৪’ এ পুনম পান্ডের প্রিয়দল ব্রাজিল। ইতিমধ্যে টুইটারে ব্রাজিলের জার্সি গায়ে একটি ছবিও প্রকাশ করেছেন বিতর্কিত এই নায়িকা। Comments are closed.

স্বামীসহ ১০ জন মিলে নারীকে ধর্ষণ! অনলাইন ডেস্ক | আপডেট: ২১:১২, জুন ১৫, ২০১৪ ০ Like ৯ ভারতের মধ্যপ্রদেশে জমির বিরোধকে কেন্দ্র করে এক উপজাতি নারীকে তাঁর স্বামী, স্বামীর আত্মীয়, গ্রামবাসীসহ ১০ জন মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খান্দোয়া জেলার ভিয়ালিখেদা গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই নারীর অভিযোগ, মধ্যযুগীয় কায়দায় লোকজনের সামনে তাঁকে নগ্ন করে ঘোরানো হয়েছে। নিজ নাবালক সন্তানের সামনে তাঁকে প্রস্রাব পান করতে বাধ্য করা হয়েছে। পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটার তিন দিন পর ১৩ জুন ধর্ষণের শিকার ওই নারী খান্দোয়া জেলার পিপলোদ থানায় অভিযোগ করেন। খান্দোয়া জেলার পুলিশের নারী-বিষয়ক সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি পুলিশ সুপার সুনীতা রাওয়াত জানান, ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের পরই পুলিশ ১০ জনকেই গ্রেপ্তার করেছে। চিকিত্সার জন্য ওই নারীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু ধর্ষণের শিকার ওই নারীর স্বামী কৈলাস রুমালিয়া দাবি করেন, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। স্ত্রীর চরিত্র নিয়েও তাঁর সন্দেহ আছে বলে তিনি জানান। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অপরাধ আইনের ছয়টি ধারায় মামলা করেছে। ধর্ষণ ভারতের জন্য সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। সম্প্রতি উত্তর প্রদেশে ধর্ষণের পর গাছে ঝুলিয়ে দুই জ্ঞাতি বোনকে হত্যা আলোড়ন সৃষ্টি করেছিল।

ব্রাজিলের পথে পথে ৫ লাখ শিশু যৌনকর্মী অনলাইন ডেস্ক, ঢাকা‌ বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম। সর্বশেষ আপডেট : 13 June 2014 | 06:52 PM 28K 36 বিশ্বকাপ উপলক্ষে জমে উঠেছে ব্রাজিল। সারা বিশ্ব থেকে প্রায় ছয় লক্ষ পর্যটক ও ফুটবলপ্রেমী গিয়ে আছড়ে পড়েছে ব্রাজিলের মাটিতে। পর্যটক আকর্ষণে দেশটির হোটেল, রেস্তোরা, সমুদ্র সৈকত থেকে পর্যটন কেন্দ্রগুলোও সেজেছে বর্ণিল সাজে। সেই সঙ্গে বসে নেই দেশটির যৌনকর্মীরা। ব্রাজিলে যৌন ব্যবসা একটি বৈধ পেশা। তাই পর্যটক আকর্ষণে ইংরেজি, ফরাসি, জার্মান ভাষা শেখার পাশাপাশি, নাচ, গান, সাঁতার, সমুদ্রস্নান, ফুটবল নিয়ে হট অঙ্গভঙ্গি, ভারতীয়কামসূত্র শিখে পুরোদস্তুর 'বাণিজ্যিক স্মার্ট' বনে গেছে দেশটির প্রায় ১৫ লক্ষ যৌনকর্মী। এজন্য প্রায় আট মাস বিভিন্ন কর্মশালায় অংশ নেয় তারা। দেশটির সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও এ ব্যাপারে সাহায্য করেছে নীশিকর্মীদের। তবে শিশু যৌনকর্মী নিয়ে বিতর্কে পড়েছে বিশ্বকাপ আয়োজক দেশটির সরকার। সেখানে ১৫ লাখ যৌন কর্মীর ৫ লাখই শিশু যাদের অনেকের বয়স ৮ বছরের নিচে।

বুধবার, ১১ জুন, ২০১৪


ইরাকে মহাষড়যন্ত্র; কে হচ্ছে নতুন ‘মুরসি’ ও ‘সিসি’? ইরাকের সন্ত্রাস-কবলিত অঞ্চল ইরাকের সন্ত্রাস-কবলিত অঞ্চল ১২ জুন (রেডিও তেহরান) : উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘আইএসআইএল’-এর মাধ্যমে ইরাকের মোসুল ও তিকরিত শহর দখল করার ঘটনার পেছনে দেশি-বিদেশি মহাষড়যন্ত্র কাজ করছে বলে বিশ্লেষক ও বিশেষজ্ঞরা উল্লেখ করছেন। জানা গেছে, মাত্র ৫,০০০ বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী মীরজাফর জাতীয় একদল ইরাকি সেনা কর্মকর্তার সহায়তায় প্রায় ৬০,০০০ ইরাকি সরকারি সেনার কোনো বাধার সম্মুখীন না হয়েই মোসুল ও তিকরিত শহর দখল করতে সক্ষম হয়। সন্ত্রাসীদের কাছে ছিল প্রায় ১,০০০ গাড়ি এবং এইসব গাড়িতে ইরাকি নাম্বার প্লেট ছিল না। প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি বিনা যুদ্ধে পালিয়ে যাওয়া ইরাকি সেনা কর্মকর্তাদের বিচার করা হবে বলে ঘোষণা করেছেন। আর এইসব সেনা কর্মকর্তার অনেকেই দূরবর্তী নিরাপদ অঞ্চলে আশ্রয় নিয়ে বা আত্মগোপনে থেকে কথিত পরাজয়ের ব্যাপারে নানা সাফাই বা অপব্যাখ্যা দিচ্ছেন। ইরাকি সেনা কর্মকর্তাদের অনেকেই বিশ্বাসঘাতকতা করে সন্ত্রাসীদের কাছে অস্ত্রের গুদাম, ব্যাংক ও কারাগারগুলো ছেড়ে দিয়েছেন বলেও জানা গেছে। অবশ্য এইসব সন্ত্রাসী কুর্দি সুন্নি মুসলমান অধ্যুষিত অঞ্চলে ব্যাপক বাধার মুখে খুব একটা সফল হতে পারে নি। এর আগে সন্ত্রাসীরা ইরাকের শিয়া অধ্যুষিত অঞ্চলেও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তুরস্ক সীমান্তের মাত্র ৩০ কিলোমিটারের মধ্যেই মোসুল অবস্থিত। অবশ্য অনুগত সরকারি সেনারা এরইমধ্যে তিকরিতের কিছু অংশ পুনর্দখলও করেছে। জানা গেছে, বহু সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে ইরাকি আদালতে অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইরাকের সাবেক ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশিমি সৌদি আরব থেকে আইএসআইএল-এর সন্ত্রাসীদের সেনা অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বিষয়টিকে সুন্নিদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে তুলে ধরার চেষ্টা করছেন। তারেক আল-হাশিমি অভিযুক্ত হওয়ার পর প্রথমে কুর্দি অঞ্চলে পালিয়ে যান ও পরে তুরস্কে এবং সেখান থেকে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন। বিশ্লেষক ও বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন, ষড়যন্ত্রকামী শক্তিগুলো ইরাকেও মিশরের মত একজন জেনারেলকে ক্ষমতায় বসাতে চায় যাতে দেশটির গণতান্ত্রিক ইসলামপন্থী সরকারের পতন ঘটে। মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী মহল এবং তাদের সহযোগী সৌদি আরব ও কাতার সরকারের অনুচররা ইরাকে সাদ্দামের পতনের পর থেকে শিয়া-সুন্নি দ্বন্দ্বের কার্ড ব্যবহার করে তাদের অশুভ লক্ষ্যগুলো অর্জন করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হওয়ার পর এখন আল-কায়দার সহযোগী দলগুলোর মত কথিত জিহাদি বা সন্ত্রাসী দলগুলোকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। ইরাকের সংখ্যাগরিষ্ঠ জনগণ শিয়া মুসলমান হওয়া সত্ত্বেও দেশটিতে অতীতে সব সময়ই সংখ্যালঘিষ্ঠ সুন্নিদের শাসন প্রতিষ্ঠার নামে শিয়া-সুন্নি দ্বন্দ্ব জিইয়ে রাখার চেষ্টা করেছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো। সিরিয়ায় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ষড়যন্ত্র সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় তারা ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে জোরদারের চেষ্টা করেছে এবং বিষয়টিকে তারা সুন্নিদের উত্থান বলে প্রচারের চেষ্টা করছে। ইরাকের সাম্প্রতিক নির্বাচনে নুরি আল-মালিকির জোটের বিপুল বিজয় ও বিদেশিদের তাবেদারদের ভরাডুবি দেশটির রাজনৈতিক ক্ষেত্রে মার্কিন-সৌদি-কাতারি চক্র এবং তাদের ইরাকি অনুচরদের রাজনৈতিক পুঁজি-বিনিয়োগকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। এই চক্রের প্রতিনিধি হিসেবে অভিযুক্ত আইয়াদ আলাভির দল ও জোট ইরাকের সাম্প্রতিক সংসদ নির্বাচনে আসন পেয়েছে প্রায় ১৮টি। অথচ এর আগের সংসদ নির্বাচনে তাদের জোট পেয়েছিল প্রায় ৯০ টি আসন। সাম্রাজ্যবাদী চক্র ও তাদের ক্রীড়নক আঞ্চলিক সরকারগুলো ইরাকের সুন্নি অধ্যুষিত অঞ্চলের জনগণের কাছে নুরি আল-মালিকির সরকারের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে। তাদেরকে বলা হচ্ছে, নুরি আল মালিকির সরকার শিয়াদের সরকার হিসেবে সুন্নিদের স্বার্থ রক্ষা করতে চায় না এবং গোটা ইরাকের ও সুন্নিদের নিরাপত্তা রক্ষা করতেও সক্ষম নয়। তাই এই ব্যর্থ সরকারের পতন ঘটিয়ে ইরাককে সুন্দরভাবে পরিচালনার জন্য আবারো সুন্নিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এক্ষেত্রে ত্রাণকর্তা হিসেবে দেখানো হচ্ছে সন্ত্রাসী দল আল-কায়েদার নতুন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত ‘আইএসআইএল’কে। ইরাকের সুন্নিদের অনেকেই এইসব বিষাক্ত প্রচারণায় প্রভাবিত হচ্ছেন। কিন্তু ইরাকি সুন্নিদের মধ্যে যারা সচেতন তারা এটাও দেখছেন যে, সাবেক বাথিস্টদের সহায়তা নিয়ে এইসব সন্ত্রাসী গোষ্ঠী সুন্নিসহ ইরাকের সব সম্প্রদায়ের ওপরই গণহত্যা চালাচ্ছে। তাই তারা এটা বুঝতে পারছেন যে, বিদেশ থেকে জিহাদের নামে ভাড়া করা এইসব ধর্মান্ধ তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী আসলে গোটা ইরাকেরই শান্তি, অগ্রগতি ও উন্নয়নের শত্রু। আর এ অবস্থায় তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের সরকারি সেনাদের সঙ্গে সহযোগিতাও করছেন। আর এই সহযোগিতার ‘শাস্তি’ হিসেবেও আরো অনেক সুন্নি ইরাকির ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে বিদেশ থেকে আসা সালাফি-ওয়াহাবি সন্ত্রাসীরা। বিশ্লেষকরা বলছেন, ইরাকে ঘরের শত্রু বা মীরজাফরদের ষড়যন্ত্রের পাশাপাশি তাদের বিদেশি প্রভুদের ষড়যন্ত্র মোকাবেলার জন্য জাতীয় ঐক্য জোরদারের কোনো বিকল্প নেই। দুই একটি অঞ্চলের ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ইরাকিদের দেশপ্রেম ও সচেতনতার কারণেই দেশটিতে সিসি’র মত কোনো নতুন জেনারেলকে ক্ষমতায় আনার বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে তাদের ধারাণা।# রেডিও তেহরান/এএইচ/এমআই/১২

এক দশকে মার্কিন কলেজ-বিশ্ববিদ্যালয়ে যৌন অপরাধ বেড়েছে ৫২ ভাগ এক দশকে মার্কিন কলেজ-বিশ্ববিদ্যালয়ে যৌন অপরাধ বেড়েছে ৫২ ভাগ ১১ জুন (রেডিও তেহরান): আমেরিকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যৌন অপরাধ এক দশকে প্রায় ৫২ শতাংশ বেড়েছে। ২০১১ সালে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ জাতীয় ৩,৩৩০টি অপরাধ সংগঠিত হলেও এর এক দশক আগে এ সংখ্যা ছিল ২,২০০টি। মার্কিন শিক্ষা বিভাগের জরিপের ভিত্তিতে তৈরি সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে যৌন অপরাধ সংক্রান্ত এ তথ্য তুলে ধরা হয়েছে। এ জরিপে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অপরাধ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেয়া হয়। অবশ্য প্রতিবেদনে মার্কিন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন অপরাধ বাড়ার কারণ বিশ্লেষণ করা হয়নি। এ ছাড়া, যৌন অপরাধ ঠেকানোর জন্য কি পদক্ষেপ নেয়া উচিত বা এ জাতীয় অপরাধ থেকে বাঁচার জন্য শিক্ষার্থীদের কি করণীয় সে বিষয়েও কোনো আলোকপাত করা হয় নি।# রেডিও তেহরান/সমর/১১

স্বামী ছেড়ে পরিচালকের সঙ্গে শিল্পার লিভ ইন অনরাইন ডেস্ক: চাকদে ইন্ডিয়া, ফের বিএ পাশ, বলিউডে কেবল দুটো ছবি আর তাতেই সবার নজর কেড়েছেন শিল্পা শুক্লা৷ বিএ পাস- এ যৌনতার ছোঁয়ায় মাতান যুবা-বৃদ্ধ সবাইকে। সাহসিকতার জন্য আলোচিত যেমন হন তেমনি নগ্নতার জন্য সমালোচিতও কম হননি। তবে ক্যারিয়ারের চিন্তায় তোয়াক্কা করেননি কিছুই। কিন্তু, বিবাহিতদের যেন বলিউডে উপরে ওঠা একটু কষ্টকরই। তাই ছবির দুনিয়ার পা রাখার আগেই শুভ বিবাহ সম্পন্ন করা শিল্পা সরতে থাকেন স্বামীর সংসার থেকে। হঠাৎ করে পাওয়া জনপ্রিয়তার আঁচড়ে এবার স্বামীকে একেবেরাই টাটা বাই বাই করে দিয়েছেন শুক্লা। পড়েছেন এক পরিচালকের খপ্পরে, সে আর কেউ নয় বিএ পাশ ছবির পরিচালক অজয় বহল৷ প্রেমের গন্ডি পেড়িয়ে দুজনে এখন লিভ ইনও করছেন স্বচ্ছন্দে৷ শিল্পা জানিয়েছেন, তার স্বামী মোহিত এখন কেবল তার ভাল বন্ধু৷ স্বামী মোহিতকে দিল্লিতে ফেলে আপাতত মুম্বাইতেই বাসা বেধেছেন চাকদে গার্ল৷